রিটার্ন পলিসি

সর্বশেষ আপডেট: ৩১ জুলাই, ২০২৬

Fastnin-এ কেনাকাটা করার জন্য ধন্যবাদ। আমরা সবসময় গ্রাহকদের সেরা মানের পণ্য এবং সন্তোষজনক অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো কারণে প্রাপ্ত পণ্য নিয়ে সমস্যা থাকলে আমাদের রিটার্ন ও রিফান্ড নীতি নিচে উল্লেখ করা হলো:

১. রিটার্নের জন্য যোগ্যতার শর্তাবলী (Return Conditions)

একজন গ্রাহক নিচের শর্ত সাপেক্ষে পণ্য ফেরত (Return) দিতে পারবেন:

  • ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য: অর্ডার করা পণ্যের সাথে প্রাপ্ত পণ্যের মিল না থাকলে বা পণ্যটি ভাঙা/ত্রুটিপূর্ণ অবস্থায় পৌঁছালে।

  • পণ্যের মান: পণ্যের গুণগত মানে সমস্যা থাকলে (যেমন: খাদ্যদ্রব্য বা অর্গানিক পণ্যের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকলে)।

  • অনুপস্থিত পণ্য: অর্ডারের কোনো আইটেম মিসিং থাকলে।

⚠️ বিশেষ দ্রষ্টব্য: পণ্য গ্রহণের সময় ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করে নেওয়া বাধ্যতামূলক। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য নাও হতে পারে।

২. রিটার্ন প্রক্রিয়াকরণের সময়সীমা

  • ইনস্ট্যান্ট রিটার্ন: পণ্য ডেলিভারির সময় কোনো ত্রুটি দেখা গেলে ডেলিভারি ম্যানের কাছেই তাৎক্ষণিকভাবে ডেলিভারি চার্জ পরিশোধ করে (যদি প্রযোজ্য হয়) পণ্য ফেরত দেওয়া যাবে।

  • পরবর্তী সময়ে রিটার্ন: ডেলিভারি গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার কেয়ারে ইমেইল বা ফোন নম্বরে বিষয়টি জানাতে হবে।

৩. যেসব ক্ষেত্রে রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নয়

  • ব্যবহার করা বা খোলা পণ্য (প্যাকেজিং সিল ছেঁড়া হলে)।

  • পণ্য পাওয়ার ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পর অভিযোগ জানালে।

  • পণ্যের ক্ষতি গ্রাহকের নিজের অবহেলা বা ভুলের কারণে হয়ে থাকলে।

  • পণ্য পছন্দ না হওয়ার মতো বিষয় (যদি পণ্য অর্ডার অনুযায়ী সঠিক ও অক্ষত থাকে)।

৪. রিফান্ড নীতি (Refund Policy)

  • অনলাইন পেমেন্ট: আপনি যদি আগে বিকাশ, নগদ, রকেট বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করে থাকেন এবং অর্ডারটি বাতিল বা ফেরত হয়, তবে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে মূল পেমেন্ট মাধ্যমে টাকা ফেরত (Refund) দেয়া হবে।

  • ক্যাশ অন ডেলিভারি: ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে পণ্য ফেরত দেওয়ার পর ভেরিফিকেশন শেষে গ্রাহকের মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) অ্যাকাউন্টে রিফান্ড প্রসেস করা হবে।

0